বরিশালের ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে, ভোটারের ব্যাপক উপস্থিতি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে, ভোটারের ব্যাপক উপস্থিতি


খোকন হাওলাদার, বরিশাল:বিপুল ভোটারের উপস্থিতিতে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দর পরিবেশের কারণে এবারের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।দ্বিতীয় ধাপে বরিশাল জেলার ৩ উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই সব ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে।এছাড়া বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন এবং বানারীপাড়া উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনী আগে থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় আজ সকল কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশী ভোটাররা। তবে কোনো কোনো ভোটার কেন্দ্রে নানা অব্যবস্থাপনার কথা বলেছেন। করোনা সংক্রমণ রোধে কেন্দ্রগুলোতে ছিল না তেমন কোনো ব্যবস্থা।উল্লেখ্য, বরিশালের ৩ উপজেলায় ১২টি ইউনিয়নে ১১৪টি কেন্দ্রের ৬৯৮টি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৫৮ জন নারী ভোটার।

Top