যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬.৩০মিঃ উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,শপথ পাঠ,বেলা ১০টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী-যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম পাটোয়ারীর সভাপতিত্বে ও যুবনেতা রাসেদআহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল আহসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান টুকু, বক্তব্য রাখেন,বশির আহমেদ, মো.আলী হেসেন,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম,খলিলুর রহমান,জহিরুল ইসলাম, আব্দুস সালাম,জেইচ সুমন,সিদ্দিকুর রহমান,প্রমুখ

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকজন নেই বললেই চলে।সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য লোক নিয়ে কাউন্সিলে যোগদান করেন,অথচ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা নিস্ক্রিয় কেন?যুবলীগের (সাবেক)সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু বলেন,একজন যুবলীগের কর্মী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল আহসান বলেন, দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থেকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করে এ এলাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা মার্কার আওয়ামী সরকারকে আরো শক্তিশালী করার আহবান জানান।উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী বলেন,করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। তিনি আরো বলেন দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামীলীগ সভাপতি, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। আগামীতেও যুবলীগ এ ধারা অব্যাহত রাখবে।এর আগে শপথ পাঠ করান যুবলীগের (সাবেক)সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু, আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা যুবলীগের প্রতিষ্ঠাতাশেখ ফজলুল হক মনিসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদ ও নিহত শহীদ নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে যুবলীগের গৌরবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Top