চিকিৎসকের পরামর্শ ছাড়া করোনা রোগীর ওষুধ ব্যবহার না করার পরামর্শ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

চিকিৎসকের পরামর্শ ছাড়া করোনা রোগীর ওষুধ ব্যবহার না করার পরামর্শ


এবি সিদ্দীক ভূঁইয়া : চিকিৎসকের পরামর্শ ছাড়া করোনা রোগীর চিকিৎসার জন্য খাওয়ার ওষুধ মলনুপিরাভির ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ওষুধটি ব্যবহারের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ন্যাশনাল গাইডলাইন কমিটি বৈঠক করে সঠিক নির্দেশনা দেবে। এর আগে নতুন ওষুধটি (এন্টিভাইরাল) চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন ব্যবহার না করেন, কোথাও যেন বিক্রি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলা হয়। এ সময় অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন দেশবাসীকে এই পরামর্শ দান ও সতর্ক করেন।অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর করোনা রোগীর চিকিৎসার জন্য মুখে খাওয়ার ওষুধ ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউই) দিয়েছে। ওষুধটি ব্যবহারের ব্যাপারে ন্যাশনাল গাইডলাইন কমিটি বৈঠক করে সঠিক নির্দেশনা প্রদান করবে। এর আগে নতুন ওষুধটি (এন্টিভাইরাল) চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন ব্যবহার না করেন কিংবা কোথাও যেন বিক্রি না হয় সেদিকে নজর রাখতে হবে। আরও বলেন, দেশে বর্তমানে আড়াই কোটি ডোজেরও বেশি টিকা মজুত রয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও ১০ কোটি টিকা আসবে। ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে করোনা পরিস্থিতি ভালো রয়েছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মঙ্গলবার পর্যন্ত সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।

এর আগে করোনা রোগীর চিকিৎসার জন্য মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকো, স্কয়ার এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস মলনুপিরাভির উৎপাদনে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা ইইউএ পেয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ইইউএ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। এই সাত প্রতিষ্ঠান হলো ইনসেপ্টা, রেনাটা, জেনারেল, ওরিয়ন, একমি ল্যাবরেটরিজ, রেডিয়েন্ট ফার্মা এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

Top