হিজলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


হিজলা প্রতিনিধি :বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে গাছের ডাল কাটাতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ খালেক বয়াতী (৫৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোঃ খালেক বয়াতী উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত্যু আলীবক্স বায়াতীর ছেলে। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে পাশ্ববর্তী গ্রামের আব্দুল রাজ্জাক দফাদারের ছেলে মোঃ শামিম হোসেনের বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। মোঃ খালেক বয়াতী ছেলে মোঃ নাসির উদ্দীন জানান, ডাল কাটার সময় ডালসহ আমার বাবা গাছ থেকে নিচে পড়ে যায়।

সাথে সাথেই মারাত্মক আহত হলে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে হিজলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একদিন পরে রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথেই তাহার মৃত্যু হয়। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া জানান, খালেক বয়াতীর মৃত্যুর ঘটনাটি এখনো আমাদের কেউ জানায়নি তবে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Top