মাদারীপুরে আ’লীগের আহত নেতাকর্মীদের পাশে (বিসিসি) মেয়র সাদিক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মাদারীপুরে আ’লীগের আহত নেতাকর্মীদের পাশে (বিসিসি) মেয়র সাদিক


খোকন হাওলাদার, বরিশাল :মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।এতে আওয়ামীলীগের প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।শনিবার (৬ নভেম্বর) দুপুরে ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদ্দার বলেন, নৌকার জোয়ার দেখে বিনা কারণে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী নুরমোহাম্মদের লোকজন।

এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। আমি এ হামলার বিচার চাই। এদিকে আহত হওয়ার ঘটনার সংবাদ পেয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।এদিকে আহতদের চিকিৎসার বিষয় যাবতীয় খোজ খবর নেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

Top