হিজলা নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলা নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত। সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।উদ্বোধন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ।প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন নাজমা বেগম।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,আদর্শগ্রাম সমবায় সমিতির পরিচালক সাহেনসা চৌধুরী সামু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম।

Top