নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল:ডিজেল,কেরোসিন,পেট্রাল সহ চাল,ডাল ও নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন সভা করেছে গণ সংহতি আন্দোল বরিশাল জেলা ও মহানগর কমিটি।শুক্রবার (৫ই নভেম্বর) সকাল ১১টায় নগরীর রাজপথ সদররোডে এ কর্মসূচি পালিত হয়। জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের সদস্য সচিবআরিফুর রহমান মিরাজ, (ববি) শিক্ষার্থী ও গণ সংহতি আন্দোলনের সদস্য জামান কবির,সদস্য হাসিব আহমেদ,ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ,সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।এসময় বক্তারা বলেন গনতন্ত্রের সাইনবোর্ডের তকমা লাগিয়ে অনির্বাচিত সরকার একটি দুষ্ট চক্রের কাছ থেকে ফায়দা লুঠতে গিয়ে দেশের হাজারো অসহায় মানুষকে জিম্মী করে রেখেছে।

আজ কোন কারন ছাড়াই ডিজেল,কোরিসিন,পেট্রোলের দাম বৃদ্ধি করায় দেশব্যাপি মানুষ পরিবহন সেক্টরের ধর্মঘটের কাছে অসহায় হয়ে পড়েছে।অন্যদিকে বাজারের প্রতিদিনই বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলেও সেদিকে সরকার দৃষ্টি না দিয়ে সাধারন মানুষকে উন্নয়ন দেখিয়ে সেন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।তাই অভিলম্বে উন্নয়নের কালো ছায়া থেকে বেড় হয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে এনে সাধারন মানুষকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Top