বরিশালে জেলহত্যা দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে জেলহত্যা দিবস পালিত


খোকন হাওলাদার, বরিশাল:জেল হত্যা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। এ উপলক্ষ্যে বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের এর নেতৃত্ব মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিকে, জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনায় বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।

Top