হিজলায় শিশু ধর্ষণ চেষ্টা,থানায় মামলা, আসামি গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় শিশু ধর্ষণ চেষ্টা,থানায় মামলা, আসামি গ্রেফতার


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের সাদ্দাম রাড়ী ৯ বছরের শিশু কন্যা তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের ইদ্রিস মাঝির বখাটে ছেলে দুই সন্তানের জনক দেলু মাঝি ধর্ষণের চেষ্টা করে।সরেজমিনে গিয়ে জানা যায় ২৭ অক্টোবর বিকাল তিনটার দিকে শিশুটি গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের ধানক্ষেতে যায়।তখন বখাটে দেলু মাঝি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তখন মেয়েটির ডাকচিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে,দেলু মাঝি তখন পালিয়ে যায়।

ওই ঘটনায় পহেলা নভেম্বর মেয়ের মা মরিয়ম বেগম বাদী হয়ে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।মামলার কয়েক ঘণ্টা পরেই বখাটে দেলু মাঝিকে হিজলা থানা পুলিশ গ্রেফতার করেছে।হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মত ঘটনার সাথে হিজলা থানা পুলিশের কোন আপোষ নেই।

Top