বরিশালে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং দিবস পালিত


খোকন হাওলাদার, বরিশাল:‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে কমিউনিটিং পুলিশিং দিবস।বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শনিবার (৩০অক্টোবর) সকাল সোয়া ১০টায় নগরীর প্লানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম) বার, এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ব বিদ্যালয় উপাচার্য ড. ছাদেকুল আরেফিন। এখানে প্রশাসনোর উর্ধতন কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে পুলিশ কমিশনার বলেন, কমিউিনিটি পুলিশিং সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বরিশাল সহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে।আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরো বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে যে আমাদের অংশিদারস্থ, তা অপরাধ নিবারনে আরো জোদ্দার করা হবে। যাতে আমাদের উন্নয়ন বা অগ্রগতি সুন্দরভাবে আইনশৃঙ্খলা বজায় রেখে করা যায়।

Top