বরিশাল শেবাচিমে করোনায় আক্রান্ত ১৮, কমেছে মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল শেবাচিমে করোনায় আক্রান্ত ১৮, কমেছে মৃত্যু


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নমুনা পরীক্ষায় ১.০৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২০ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী।একই সময়ে নানা উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতের সব শেষ রিপোর্টে ৮২ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৯ ভাগ।

এর আাগে প্রথমবারের মতো গত বুধবার (২৭ অক্টোবর) রাতের নমুনা পরীক্ষার রিপোর্টে শূন্যভাগ করোনা শনাক্ত হয়। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৫৫ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৪ জনের।

Top