বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধা


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে দেশব্যাপি দ্রব্য মূল্যের সিমাহীন উর্দ্ধগতির প্রতিবাদে অয়োজিত বিক্ষোভ মিছিল দলীয় কার্যলয়ের সামনেই বাধা দিয়ে পন্ড করে দিয়ে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ।মঙ্গলবার (২৬শে অক্টোবর) সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, আঃ মোমেন কোটন, আরমান সিকদার নুন্না, যুগ্ম সম্পাদক রিয়াজ খান মিল্টন, তারেক সোলাইমান, প্রচার সম্পাদক ডাঃ আনিস।এসময় আরো বক্তব্য রাখেন সোহাগ খান,আল-আমিন নয়ন ও মোঃ মুছা। সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সদররোডের সড়কে উঠার পূর্বেই দলীয় কার্যলয়ের সামনে পুলিশ বিক্ষোভ মিছিলের সামনে ব্যাড়িকেড দিয়ে মিছিল পন্ড করে দেয়।

Top