আবারও সরগরম বরিশালের ইলিশের বাজার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আবারও সরগরম বরিশালের ইলিশের বাজার


খোকন হাওলাদার, বরিশাল:২২ দিনের নিষেধাজ্ঞার শেষে আবারো সরগরম হয়ে উঠেছে বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম। মঙ্গলবার (২৬শে অক্টোবর) ভোর থেকেই নদী ও সাগর থেকে ইলিশের বোট আসা শুরু করেছে। নিষেধাজ্ঞা শেষে ঘাটে মাছ আসতে শুরু হওয়ায় খুশি আড়তদাররা।ইলিশ মোকামে বড় সাইজের ইলিশের সাথে সাথে ছোট ছোট সাইজের ইলিশ এসেছে। ডিম ছাড়ার পর ইলিশ পাতলা হয়ে লম্বা আকৃতির হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ বড় সাইজের ইলিশ এখনো ডিম না ছাড়ায় ইলিশ কম মিলছে। এ জন্য পরবর্তীতে মা ইলিশের অবস্থান বুঝে নিষেধাজ্ঞা দেয়া হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে। একই সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষনের দাবি জানান তারা।

ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানী উম্মুক্ত করে দিতে সরকারের নিকট আহ্বান জানান ব্যবসায়ীরা নেতারা। এদিকে ঘাটে কর্মচাঞ্চল্য ফিরে আসায় খুশি আড়তদাররা। যদিও চাহিদা অনুযায়ী আমদানি হয়নি বলে দাবি তাদের।চাঁদপুরে ইলিশের দাম প্রতি কেজি ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা। ১ কেজি থেকে ১২শ গ্রামের ইলিশের দাম ১১৫০-১২৫০ টাকা এবং ৬শ গ্রাম থেকে ৯শ গ্রামের ইলিশের দাম ৭৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে।

Top