বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক


এবি সিদ্দীক ভুঁইয়া :বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক। গত ২১ ডিসেম্বর ২০২০ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন । এর আগে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন খায়রুল আলম রফিক। মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত সাংবাদিক খায়রুল আলম রফিকের হাতের ছোঁয়ায় মিলেছে রেললাইনে পড়ে থাকা বৃদ্ধা মায়ের আশ্রয়, প্রতিবন্ধী শিশু ফিরে পেল বেদখল জমি, বিরল রোগাক্রান্ত শিশুর যন্ত্রণা জুড়িয়ে যায় তার মানবিক চেষ্টার প্রলেপে।

কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ অগণিত অবহেলিত সাংবাদিক, সমাজের বিভিন্ন পর্যায়ের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ির বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী জুলেখাকে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়। অর্ধাহারে অনাহারে থাকা অবহেলিত জুলেখা বেগুনবাড়ি রেলস্টেশনে পড়ে থাকেন । তার পাশে দাঁড়ান সাংবাদিক দৈনিক আমাদের কন্ঠ ও বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক।
আশ্রয়স্থল হিসেবে থাকার ঘর ও ভরণ পোষণের দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৮ বছর যাবৎ সমাজসেবা, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিক খায়রুল আলম রফিক বলেন, আমরা চাই সমাজে দুস্থ-অসহায়, অবহেলিত মানুষদের মানবিক চোখে দেখা হোক। তারা যেন কোনোভাবেই বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, অতীতেও আমি অসহায় মানুষের সেবায় মানুষের পাশে ছিলাম। বতর্মানেও আছি, আগামীতেও থাকব।

Top