বরিশালে চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন


খোকন হাওলাদার, বরিশাল :জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা’র আয়োজনে জেলা রিসোর্স টিম (ডিআরটি) বাস্তবায়নে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে সোমবার (২৫শে অক্টোবর) সকাল ১০ টায় তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স ও উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অথিতি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফর।

এসময় সভাকক্ষে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট’র যুগ্ম পরিচালক আবদুল খালেক, বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, স্থানীয় সরকার ইনস্টিটিউট’র সহকারী পরিচালক কামরুন্নাহার, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসহ উপজেলা নির্বাহী অফিসার। বরিশাল জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স ও উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি ৩ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স এর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা রিসোর্স টিম সদস্যগণের জন্য প্রাথমিক প্রশিক্ষণ (টিওটি) কোর্স এর ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

Top