বরিশালে ১ ঘন্টার রেঞ্জ ডিআইজি আফসানা কবীর - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ১ ঘন্টার রেঞ্জ ডিআইজি আফসানা কবীর


খোকন হাওলাদার, বরিশাল:রেঞ্জের ডিআইজি হিসেবে এক ঘন্টার ‘প্রতীকী’ দায়িত্ব পালন করেছেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আফসানা কবীর। গতবুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় এক ঘন্টার জন্য দায়িত্ব নিয়ে বরিশাল বিভাগকে কিশোরী ও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ এবং ধর্ষণ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তার পাশের আসনে বসিয়ে আফসানা কবীরকে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন। এ সময় ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন আফসানা।আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনের আওতায় সমাজের উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করে। আফসানা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) বরগুনা জেলা শাখার শিশু সাংবাদিক।

ডিআইজির প্রতীকী দায়িত্ব নেয়ার পর আফসানা কিশোরী ও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ এবং ধর্ষণ মুক্ত বরিশাল বিনির্মান, ইন্টারনেট ভিত্তিক অসুস্থ ও বিকৃত মানসিকতার বিনোদনে আসক্ত হয়ে পড়া, বিকৃত মানসিকতার বিভিন্ন ধরনের লেখা ও ছবি পোস্ট করাসহ কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা সুপারিশমালা তুলে ধরেন। ডিআইজি এসএম আক্তারুজ্জামান এসব সুপারিশমারা বাস্তবায়নের আশ্বাস দেন।এ সময় প্লান ইন্টারন্যাশনালের জেন্টার স্পেশালিস্ট নাসরিন নাহার, বরিশালের এনজিও ব্যক্তিত্ব রহিমা সুলতানা কাজল এবং কাজী জাহাঙ্গীর কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top