বরিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন


খোকন হাওলাদার,বরিশাল:বরিশাল নগরীর ভাটার খাল এলাকার চাঞ্চল্যকর নাইম শাহ হত্যা মামলার আসামি সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে কৈতর সুমন বাহিনীর গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেয়াঘাট বাজার কমিটির সদস্যরা।বুধবার ( ২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে খেয়াঘাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৮টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল কলোনীতে পূর্ব শত্রুতার জের ধরে খেয়াঘাট বাজার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইজারাদার সাদ্দাম শাহ ও তার পরিবারের ওপর হামলা চালায় আলমঙ্গীর বাহিনী।হামলার ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সাদ্দাম শাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘাতের একপর্যায়ে হালিম শাহ’র ছেলে সাদ্দাম শাহ’র বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছেন প্রতিপক্ষরা।

এসময় নারীদের মারধরসহ শ্লিলতাহানী করে তারা।খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাছাড়া এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক মাহিন্দ্রা চালকরা জানান, সুমন বরিশাল জেলা অটো টেম্পু, অটোরিক্সা, মিশুক, বেবিটেক্সি চালক শ্রমিক ইউনিয়নের সদস্য। সেই সুবাধে লঞ্চঘাট থেকে প্রতিদিন ভোর রাতে যে সকল মাহিন্দ্রা লঞ্চের যাত্রি নিয়ে বরিশালের বিভিন্ন উপজেলায় ছেড়ে যায়, ওই সব মাহিন্দ্রা চালকের কাছ থেকে জোরপূর্বক প্রতিমাসে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করেন।তাছাড়া সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি।নগরীর রূপাতলী র‌্যাব কার্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি মতির সহযোগী হিসেবে কাজ করেন সুমন।বান্দ রোডের ডায়াবেটিক হাসপাতাল গলি এবং বরিশাল অডিটরিয়ামকে মাদক বিকি কিনির নিরাপদ স্টপ হিসেবে ব্যবহার করেন সুমন।তাছাড়া সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।

Top