বেনাপোলে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর মাদ্রাসার সামনে থেকে ৪৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।রবিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বুজতলা গ্রামের রমজান এর ছেলে মোঃ মাহাবুব রানা (২০) ও দিঘীরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুম রানা (২৬)।র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Top