বরিশালে বিএনপি’র নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিএনপি’র নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ


খোকন হাওলাদার, বরিশাল :বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব আহসানসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক এএইচ তসলিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও যুগ্ম সাধারন সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদ।

বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য রাজিব আহসানসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।এদিকে বিএনপি’র সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঘিরে সদর রোড সহ আশপাশের এলাকায় সতর্ক ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

Top