হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জলদস্যু ও ১৩ জেলেকে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জলদস্যু ও ১৩ জেলেকে আটক


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিমের নেতৃত্বে কোস্টগার্ড ও থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জলদস্যু ও ১৩ জেলেকে আটক করেছে।

১৩ অক্টোবর সারারাত অভিযান চালিয়ে হিজলা গৌরবদী এলাকার মেঘনা নদীতে যৌথ অভিযান চালায় প্রশাসন। অভিযান চলাকালীন সময়ে জলদস্যুদের সাথে প্রশাসনের সংঘর্ষ বাধলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ মেঘনা নদীর জলদস্যু রফিক বাহিনীর প্রধান রফিক এর ছোট ভাই মাসুদ সহ ১০ জলদস্যুকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।গতকাল বেলা ১২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম এর আদালতে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজন কে ৫ হাজার টাকা করে দণ্ডিত করা হয়।অপরদিকে দশ জলদস্যুর নামে কোস্টগার্ড হিজলা বাদী হয়ে হিজলা থানা নিয়মিত ডাকাতি মামলা দিয়ে জেলহজতে প্রেরণ করে।

Top