শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর খুন,আটক ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর খুন,আটক ৩


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জামাইয়ের হাতে শ্বশুরের খুনের ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১২ই অক্টোবর) সকালে হত্যার ঘটনাটি ঘটে।এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান(৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন(২৫) সহ তার ছোট ভাই রুহিন(২০), তাদের পিতা কুদ্দুস(৫৫), চাচা সুসান(৪৫) এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মার শুরু করে।

মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। পরিবর্তিতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। মৃত্য আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।উল্লেখ্য : আবু মুসার কন্যার সহিত একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের সহিত ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ওসি বদরুল আলম জানান, খুনের পরপরই জিজ্ঞাসা বা‌দের জন্য ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Top