বরিশালে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


খোকন হাওলাদার, বরিশাল :বঙ্গবন্ধু এই দেশটাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য সাড়া জীবন সংগ্রাম করে বাঙলি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন এমনটি এই বলেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কতিপয় কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবারে জীবন দেয়ার কারণে বঙ্গবন্ধু তার স্বপ্নপূরণ করে যেতে পারেননি। তার সেই স্বপ্নপূরণ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র সাদিক।

জেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাশ ও কাওছার হোসেন শিপনসহ অন্যান্যরা।সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

Top