তাহিরপুরে কটেজ উদ্বোধন করলেন,জেলা প্রশাসক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তাহিরপুরে কটেজ উদ্বোধন করলেন,জেলা প্রশাসক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে নবনির্মিত বাংলো উদ্বোধন করেন,জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।বুধবার (৬ অক্টোবর) দুপুরে টেকেরঘাটের পুরাতন সার্কিট হাউজের সম্মুকে নবনির্মিত (কটেজ) বাংলো উদ্বোধন করা হয়।এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আলা উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী।’
কটেজ (বাংলো) উদ্বোধনের পূবে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনআয়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন,সাধারণ সম্পাদক আমল কান্তি কর,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াম্যান খালেদা বেগম,থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Top