গৌরনদীতে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদীতে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬


খোকন হাওলাদার, বরিশাল:বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে (১৭) অপহরণের ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ছয়জনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের। এজাহারে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও খাঞ্জাপুর বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছিল পার্শ¦বর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের পুত্র বিষ্ণু মিত্র (১৯)। অতি সম্প্রতি স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে বিচার দেয়া হয়।এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বিষ্ণু মিত্র তার ৮/১০ সহযোগী নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে (স্কুলছাত্রী) অপহরণ করে নিয়ে যায়।গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার (০৬ অক্টোবার) সকালে থানায় মামলা দায়ের করেন।

Top