সাংবাদিক আলম রায়হানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাংবাদিক আলম রায়হানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ


প্রেস বিজ্ঞপ্তি: সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। যাঁরা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নাগরিকদের এই সংগঠনটি। রবিবার বিকেলে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।সাংবাদিক আলম রায়হানের উপর হামলার নিন্দা জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক,সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের,সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক এম স্বজল মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক এ কে এম ইউনুছ আলী।

বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আলম রায়হান দেশের একজন বিজ্ঞ ও প্রবীণ সাংবাদিক।দূর্ণীতিমুক্ত দেশ গঠন,সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তিনি অনন্য অবদান রেখেছেন।তাঁর উপর সন্ত্রাসী হামলা অনাকাঙ্ক্ষিত।আমরা সন্ত্রাসীদের অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

Top