গৌরনদী বাজারে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদী বাজারে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের গৌরনদী বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাজারে লেপ-তোষক তৈরির একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.বেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।র আগেই ১২টি দোকান পুড়ে যায়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন গৌরনদী পৌরসভা মেয়র জনাব. মো. হরিছুর রহমান ,গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব. সৈয়দা মনিরুন নাহার মেরী , গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব. বিপিন চন্দু বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যবেক্ষন করেন।

Top