তালতলীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতে ১২ ব্যবসায়ীকে জরিমানা ও উচ্ছেদ অভিযান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তালতলীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতে ১২ ব্যবসায়ীকে জরিমানা ও উচ্ছেদ অভিযান


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী বাজারের সদর সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।বুধবার (২৯সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাজারের সদর রোডে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো.কাওছার হোসেন।

জানা গেছে,সড়কের উপর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটে।উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ সরিয়ে ১২জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬২হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.কাওছার হোসেন বলেন, অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতে ১২জন ব্যবসায়ীকে মোট ৬২হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত ছিলেন।

Top