বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন


খোকন হাওলাদার, বরিশাল :দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিটি করপোরেশন এবং মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত দুই নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে সিটি করপোরেশনের পক্ষে ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর নেতৃত্বে কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের এবং পরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছে।

Top