আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি প্রেস ইউনিটির - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি প্রেস ইউনিটির


বরিশালে অনলাইন প্রেস ইউনিটির প্রাথমিক সদস্যদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ইউনিটির নেতৃবৃন্দ। ২৭ সেপ্টেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক লিটন গাজী, এম লোকমান হোসাঈন, বরিশাল সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদ প্রমুখ বলেছেন, যে সংবাদ স্থানিয়-জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই সংবাদ প্রকাশের অভিযোগে পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের সংবাদযোদ্ধা রেদওয়ান শিকদার রনিসহ ৪ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন আরেকজন সংবাদযোদ্ধা।

প্রায় পঞ্চাশটিরও অধিক গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদের সূত্রতায় ৫ জনের বিরুদ্ধে এমন উদ্দেশ্য প্রণদিত মামলা সাংবাদিক সমাজের মধ্যে এমন বিভেদ তৈরি করছে, যার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যাতে করে ইচ্ছে হলেই কেউ কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করতে না পারে। উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

Top