প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গৌরনদীতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গৌরনদীতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা


খোকন হাওলাদার, বরিশাল :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, বিশ্বমানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৫ তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে গৌরনদী পৌরসভা ।গতকাল শনিবার ( ২৫ শে সেপ্টেম্বর) রাতে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, ওয়ার্ড কাউন্সিলর সিকদার মোঃ খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া সহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ২৮ তারিখে জেলা আওয়ামী লীগের আয়োজনে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Top