নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র চোরাচালান সিন্ডিকেট দখলে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র চোরাচালান সিন্ডিকেট দখলে


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নির্মাণাধীন ৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র একদল শক্তিশালী চোরাচালান সিন্ডিকেটের দখলে ।স্থানীয় ও গোপন সূত্রে জানাগেছে, নাইট গার্ড সিকিউরিটি গার্ডদের ম্যানেজ করে। বিভিন্ন রকমের লোহার যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ মালামাল চুরিকরে, বিক্রয় করছে, একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। এদিকে একের পর এক চোরাই মাল আটক করা হলেও থামানো যাচ্ছে না চোরাকারবারীদের চুরি । তাপবিদ্যুৎ কেন্দ্রটি পায়রা নদীর পাড়ে হওয়ায় নদীকেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাই সিন্ডিকেট ।এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল রাতের আধারে চুরিকরে ইমরানের টিনের ঘড়ের মধ্যে মজুত করে।বিক্রির চেষ্টা করছিল সিন্ডিকেটের সদস্য হুমায়ুন খন্দকার, নাসির মু্ন্সি,সহ একাধিক চোরেরা।

এসময় ওই চোরাই মালের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন। দৈনিক দেশসেবা ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় সাংবাদিক মল্লিক মো.জামাল।চোরাই মালের খবর পেয়ে তালতলী থানা পুলিশ গিয়ে ইমরানের ঘর থেকে আনুমানিক ৩ টন চোরাই মাল জব্দ করে থানায় নিয়ে আসে।চোরাই মাল জব্দের বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান মিয়া বলেন,চোরাই মালের খবর পেয়ে তালতলী থানা পুলিশের একটি টিমগিয়ে চোরাই মাল জব্দকরে থানায় নিয়ে আসে।এ বিষয় মামলা হয়েছে এবং চোরাকারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

Top