হিজলায় ধর্ষণ ঘটনার ধর্ষক র ্যাবের হাতে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় ধর্ষণ ঘটনার ধর্ষক র ্যাবের হাতে আটক


হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ ঘটনার মামলার আসামী আতাউল্লাহকে আটক করে র‌্যাব।জানা গিয়েছে, বুধবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ এলাকা ভারুইয়া গ্রাম থেকে ধর্ষক আতাউল্লাহকে আটক করে বরিশাল র্র্যাব-৮ এর সদস্যরা। পরে তাকে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। আটকের ব্যাপারে হিজলা থানার ওসি(তদন্ত) তারিক হাসান জানান, তারা ধর্ষক আতাউল্লাহকে আদালতে পাঠানোর প্রস্তুতিতে করছেন।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের ২০ তারিখ বেলা ১১ টার সময় মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় (সেসিপ) এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ধর্ষক তাকে তুলে নিয়ে যায়। বিদ্যালয় থেকে দৃরে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা ছিলো।

Top