হাসপাতালকে নিজের বাড়ি মনে করতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হাসপাতালকে নিজের বাড়ি মনে করতে হবে


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতাল কম্পাউন্ড পরিদর্শন করেছেন সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তিনি।এ সময় চিকিৎসকদের উদ্দেশ্যে সিনিয়র স্বাস্থ্য সচিব বলেন,হাসপাতালকে নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যেভাবে পরিচর্যা করেন,সেভাবে হাসপাতালকে পরিচর্যা করবেন।এদিন দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

Top