বিসিসির উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বিসিসির উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গির হোসেনের মৃত্যুর ৯ মাস পরে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। উপনির্বাচনে ওই ওয়ার্ডে অংশ নিতে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অংশ নিতে যাওয়া ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনকে (লাটিম), মো. জাহিদ হোসেনকে (ঘুড়ি) ও মো. হুমায়ুন কবিরকে (ঠেলাগাড়ি) প্রতীক দেয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনকে লাটিম, জাহিদ হোসেনকে ঘুড়ি ও হুমায়ুন কবিরকে ঠেলাগাড়ি প্রতীক বরাদ্দ করা হয়।উল্লেখ্য, অনুষ্ঠিত উপনির্বাচন সুষ্ঠু করতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

Top