তাহিরপুরে একই দিনে বৃদ্ধার শরীরে করোনার দুই টিকা পুশ ! - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তাহিরপুরে একই দিনে বৃদ্ধার শরীরে করোনার দুই টিকা পুশ !


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনাগঞ্জের তাহিরপুরে পাঁচ মিনিটের ব্যবধানে এক বয়োবৃদ্ধা নারীর শরীরে দুটি (কোভিড-১৯) করোনার টিকা পুশ করা হয়েছে। সোমবার (২০সেপ্টেম্ব) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন দায়িত্বহীন কান্ডের ঘটনা ঘটেছে।উপজলার নয়ানগর গ্রামের খেলু মিয়া জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা টিকা প্রদান কেন্দ্রে টিকা নিতে আমি ও আমার স্ত্রী খোদেজা খাতুন (৭৫) কে নিয়েযাই।এরপর দ্বীর্ঘ সময় অপেক্ষার পর দুপুরে স্বাস্থ্য সেবিকার কক্ষে গেলে বন্যা মানকিন নামে এক সেবিকা একটি (কোভিড-১৯) প্রতিরোধ টিকা প্রধান করেন,আবারো মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই কক্ষ্যে থাকা মরিয়ম বেগম অপর এক স্বাস্থ্য সেবিকা বয়োবৃদ্ধা নারীকে কোন কিছু জিজ্ঞাসা না করেই আরো একটি টিকা পুশ করেন।’

তাৎক্ষণিক সময়ে বয়োবৃদ্ধা পাঁচ মিনিট পূর্বে টিকা গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে জানানোর পর ওই স্বাস্থ্য সেবিকা কোন রকম কর্নপাত না কনেই কক্ষ থেকে দ্রুতভাবে সটকে পড়েন।এরপরই পুরো ঘটনা উপজেলা পরিবার পরিকল্পনকে অবহিত করা হয়।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে কর্মরত টিকা প্রদানকারী স্বাস্থ্য সেবিকা মরিয়ম বেগম দ্বিতীয় টিকা প্রদানের কারনে দু:খ প্রকাশ করে বলেন,পাঁচ মিনিটের ব্যবধানে দুটি টিকা পুশ করার কারনে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবেনা।আসলে বয়োবৃদ্ধার হাতে কার্ড দেখে আমি উনাকে টিকা পুশ করেছিলাম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, পরপর দুটি টিকা পুশ করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

Top