করোনা মহামারি দুর্যোগ মোকাবেলা এক যুদ্ধার নাম আহসান হাবিব - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

করোনা মহামারি দুর্যোগ মোকাবেলা এক যুদ্ধার নাম আহসান হাবিব


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:করোনা মহামারি দুর্যোগ এর সময় মানুষ যখন দিশেহারা তখন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে যোগদান করেন ইমিগ্রেশন ওসি আহসান হাবিব। ওই সময় ছিল বেনাপোল চেকপোষ্ট এক আতঙ্কের নাম। কারন এই পথে ভারত গমনাগমন করেন বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের মানুষ। সরকারী চাকরীজীবি কর্মকর্তারা তখন ভয়ে আতঙ্কে তাদের কর্তব্য পালন করেন ইমিগ্রেশন ও কাস্টমসে। ওসি আহসান হাবিব অত্যান্ত দক্ষতার সাথে এই ইমিগ্রেশন এর সার্বিক তত্বাবধায়ন করেন এক যোদ্ধা হিসাবে।

ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের গত ২০২০ এর মার্চ থেকে সতর্কতা পালনের দিক নির্দেশনা দেয় সরকার। বাংলাদেশী যাত্রী যারা ওপারে আটকে ছিল তারা আসতে থাকে। এর মধ্যে অনেকে করোনা পজিটিভ নিয়েও আসে। ওসি আহসান হাবিব সকল ইমিগ্রেশন কর্মকর্তাদের এবং আগত যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রেখে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করেন। আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল ইমিগ্রেশন এতটা ভয়াবহ অবস্থা ধারন করে যে এখানকার অনেক কর্মকর্তার ও করোনা পজিটিভ ধরা পড়ে। তার মধ্যেও বসে নেই এই কর্মকর্তা। তিনি অত্যান্ত দক্ষতার সাথে দেড় বছরের অধিককার এই মহামারি দুর্যোগ মোকাবেলা করেন। এছাড়া ইমিগ্রেশন এলাকায় জিবানু নাশক ঔষধ ছিটানো এবং মাস্ক পরাও সকলকে নিশ্চিত করেন।এ বিষয় ইমিগ্রেশন ওসি আহসান হাবিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে এই সময়। আমি রাষ্ট্রের স্বার্থে আমার কর্মস্থলে দায়িত্ব পালন করে যাচ্ছি। যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে তো দায়িত্ব পালন করা যায় না।

Top