বরিশালে করোনার সর্বনিম্ন রেকর্ড শনাক্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে করোনার সর্বনিম্ন রেকর্ড শনাক্ত


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গতকাল শনিবার (১৮সেপ্টেম্বর) রাতের রিপোর্টে রেকর্ড সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। তবে এখনও চিকিৎসাধীন আছেন গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি।মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়েছেন ১১ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৬ জন রোগী।

এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাতের সর্বশেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর শনাক্তের সর্বনিম্ন রেকর্ড।এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ, বুধবার ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ এবং রবিবার ৫ ভাগ করোনা শনাক্ত হয়।উল্লেখ্য, ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে।

Top