১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জে নৌ পুলিশের অভিযানে আনুমানিক ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা।এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও ৪টি দোকানের ৫জন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ-পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Top