বেনাপোলে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃযদি হয় রক্তদাতা” জয় করব মানবতা” এ শ্লোগান নিয়ে যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উদ্যেগে বেনাপোলে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উৎসাহিত করার লক্ষে বেনাপোলে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন।শুক্রবার সকাল ১১ টার সময় বেনাপোল চেকপোষ্টে এ ক্যাম্পেইন শুরু হয়। ফ্রি রক্তের গ্রুপ ওই ফাউন্ডেশনটি আজ ৪শত জনকে নির্ণয় করবে ।রক্তদান ক্যাম্পেইন কার্যক্রম সর্বিক সফলতা কামনার জন্য প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা ও বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন। এসময় সভাপতিত্ব করেন যশোরিয়ান ফাউন্ডেশন এর সভাপতি হাসান মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক মিলন হোসেন, উপদেষ্টা ও বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আশা, উপদেষ্টা বাবু হোসেন, উজ্জ্বল বিশ্বাস,মোস্তাফিজুর রহমান রুবেল, সাংবাদিক আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি জুয়েল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারন সম্পাদক আল আমিন সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, প্রচার সম্পাদক সাগর হোসেন প্রমুখ।উল্লেখ্য ওই ফাউন্ডেশন ইতিমধ্যে ১০০ জন এর রক্ত সংগ্রহ করেছেন যা বিনামুল্যে গর্ববর্তী মা সহ মুমুর্ষ রোগিদের মাঝে দেওয়া হবে।

Top