বরিশাল মহানগর ছাত্রদল সভাপতিকে সশরীরে কেন্দ্রে তলব - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতিকে সশরীরে কেন্দ্রে তলব


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিকে সশরীরে কৈফিয়ত তলব করেছে কেন্দ্রিয় কমিটি। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ তলব করা হয়।বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এবং গণমাধ্যমে প্রেরিত এক সাংগঠনিক চিঠিতে কৈফিয়ত তলব করা হয়।

চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই সিদ্ধান্ত অনুমোদন দেন। তবে রেজাউল করিম রনির বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে।

Top