বেনাপোলে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১


মো: সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল মানকিয়া গ্রাম এলাকার চালানী ট্রেডার্স এর সামনে থেকে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হাসান আলী বোয়ালিয়া মানকিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদে বেনাপোল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top