গৌরনদীতে স্কুলের আলমারিতে ব্যালট পেপার পাওয়ার ঘটনায় তদন্তে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদীতে স্কুলের আলমারিতে ব্যালট পেপার পাওয়ার ঘটনায় তদন্তে


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালের গৌরনদী উপজেলার সব ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের আড়াই মাস পর বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারিতে কিছু ব্যালট পেপার ও দুইশ ব্যালটের মুড়ি পাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদারকে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল (সদস্য সচিব) ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

করোনার কারণে দেড় বছর বিদ্যালয় বন্ধ থাকার পর রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। ওই দিন দুপুরে বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি খুলে প্রয়োজনীয় কাগজপত্র খুঁজতে গিয়ে প্রধান শিক্ষক আবদুল লতিফ খান গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনের কিছু ব্যালট পেপার ও দুইশ ব্যালটের মুড়ি দেখতে পান।

বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী খায়রুল আহসান খোকন বলেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার পেতে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। এখন বিদ্যালয়ের আলমারিতে ব্যালট পেপার ও ব্যালটের মুড়ি পাওয়ার ফলে নির্বাচনে কারচুপি, অনিয়ম ও দুর্নীতির যে দাবি করেছিলাম, তা সত্য বলে প্রমাণিত হলো।একই অভিযোগ করে পরাজিত সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিপ্রা রানী ঘটনা তদন্ত করে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Top