শেখ হাসিনার ৭৫ তম জন্মোৎসব উপলক্ষে মেমানিয়ায় আলোকচিত্র প্রদর্শনী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শেখ হাসিনার ৭৫ তম জন্মোৎসব উপলক্ষে মেমানিয়ায় আলোকচিত্র প্রদর্শনী


কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃমাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৮ই সেপ্টেম্বর আলোকচিত্র প্রদর্শনীর ২০ দিন ব্যাপী হিজলা-মেহেন্দিগঞ্জে জন্মোৎসব উদযাপনের ঘোষণা দেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার মেমানীয়া ইউনিয়নে শান্তি উন্নয়ন ও গনতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন হাওলাদার। এই আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার জনতার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হামিম মাতুব্বর লিটন গাজী,মোকলেস,শামীম, ইউনুস, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Top