বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৬ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৬


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪৭ জন রোগী। অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়েছে।মেডিকেলর পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৫২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ।
অপরজনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৭ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৩২ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৬০ ভাগ।এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ৯.৫৮ ভাগ, বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ, বুধবার ৮.৩৩ ভাগ, মঙ্গলবার ১০.৫৬ ভাগ, সোমবার ১৩.৫১ ভাগ এবং রবিবার ২৭.৯০ ভাগ করোনা শনাক্ত হয়।গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Top