বেনাপোলে ঐতিহ্যবাহি জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোলে ঐতিহ্যবাহি জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার বেনাপোলের রঘুনাথপুর গ্রামে ঐতিহ্যবাহি বিশাল এক হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টার সময় রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বাংলার ঐতিহ্যবাহি এই হা ডু ডু খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের রঘুনাথপুর ওয়ার্ড মেম্বর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মেম্বর সাকের আলী, চায়না খাতুন প্রমুখ।

Top