বরিশালে ইউএনও ও পুলিশের মামলা ॥ ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ইউএনও ও পুলিশের মামলা ॥ ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় কারান্তরীণ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় আসামি ও রাস্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, ইউএনও ও পুলিশের মামলায় বরিশাল কারাগারে থাকা ১২ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়েছিলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেয়ার আগ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও (আসামি পক্ষের আইনজীবী) সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুসের জিন্মায় ১০ হাজার টাকার বন্ডে ১২ জন আসামির জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে একই আদালত গত ২৫ আগস্ট এই দুই মামলায় আওয়ামী লীগের আরও ৯ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।গতকাল ইউএনও’র মামলায় জামিনপ্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, মো. অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনর রশিদ।পুলিশের মামলায় এই ১০ জন ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়্যেদ আহমেদ মান্না এবং মিরাজ গাজী নামে দুইজন জামিন পেয়েছেন।গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকমীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন কোতয়ালী মডেল থানায়।

Top