ভারতের আরও ৪০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে আজ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতের আরও ৪০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে আজ


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফসাপোর্ট সমন্বিত আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে।ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে পৌঁছায়।এর আগে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বুধবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে তৃতীয় বারের মতো ভারত থেকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল দিয়ে বাংলাদেশে আসে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।

Top