থানা কাউন্সিলে হামলা: দুই মামলায় ৯ জনের জামিন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

থানা কাউন্সিলে হামলা: দুই মামলায় ৯ জনের জামিন


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভাবনে হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালত। বুধবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তাদের জামিন মঞ্জুর হয়।বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু জানান, আমরা গ্রেফতার ২১ জনের জামিন আবেদন করেছিলাম। আদালত ইউএনও মুনিবুর রহমানের দায়ের করা মামলায় তিন আসামি এবং কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিকের দায়ের করা মামলায় নয় আসামির জামিন মঞ্জুর করেছেন। তবে তিনজন উভয় মামলার আসামি হওয়ায় মোট নয় ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।তিনি আরও বলেন, বাকি আসামিদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। আমরা পরবর্তী তারিখে বাকি আসামিদের জামিনের আবেদন করবো। জামিনপ্রাপ্তরা হলেন- ইখতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী, মমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন কবির হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, নাসির উদ্দিন শরীফ।

এদের মধ্যে ইখতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন।ইউএনও এর দায়ের করা মামলায় যে ১৩ জনের জামিন আবেদন করা হয় তারা হলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. ওলি উল্লাহ, রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিব, মো. শুভ হাওলাদার, শুভ সাহা, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, সাহিনুর ইসলাম সাহিন, হারুনর রশিদ, আলো গাজী রয়েছেন।

পুলিশের দায়ের করা মামলায় যে ২১ জনের জামিন আবেদন করা হয় তারা হলেন- বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ সাইদ আহম্মেদ মান্না, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. ওলি উল্লাহ, রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, মো. শুভ হাওলাদার, শুভ সাহা, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, সাহিনুর ইসলাম সাহিন, হারুনর রশিদ, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, মো. হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দীন, মো. মিরাজ গাজী, আলো গাজী, মো. নাসির উদ্দিন শরীফ রয়েছেন।

Top