নিজেকে নির্দোষ দাবি বরিশাল সিটি মেয়রের - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নিজেকে নির্দোষ দাবি বরিশাল সিটি মেয়রের


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ১৮ আগস্ট রাতের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সঙ্গে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি।শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র এসব দাবি জানান।তিনি বলেন, সত্য চাপা রাখা যাবে না। সত্য উদ্ঘাটিত হবেই। আগেই বলেছি আমি যদি অন্যায় করি মেয়রের চেয়ারে বসার অধিকার নেই। আমি আওয়ামী লীগ দল করি। আমার কারণে দলের কোনো ক্ষতি হলে দল ছেড়ে চলে যাব। সেদিন রাতের পুরো ভিডিওটা আমি দেখতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। বিচার বিভাগীয় তদন্ত চাই। তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব।

পরিচ্ছন্নকর্মীদের নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ রাখার প্রসঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন দেখে আমার চোখে পানি চলে আসে। তারা আমাকে ভালোবেসে গ্রেফতার আতংক উপেক্ষা করে রাস্তায় নেমেছেন।তিনি নগরীর বর্জ্য অপসারণের কার্যক্রম চালিয়ে যেতে পরিচ্ছন্নকর্মীদের অনুরোধ জানান। পাশাপাশি সিটির কর্মকর্তা-কর্মচারীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি না করারও অনুরোধ জানান।ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রস্তুত আছি। আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি পরিচিত লোক। আমাকে বাংলাদেশের মানুষ চেনেন। আমি পালিয়ে যাব না। আমাকে বললেই থানায় গিয়ে হাজির হবো।

Top