বরিশালে ইউএনওর বাসায় হামলা, আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে ইউএনওর বাসায় হামলা, আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার


আলোকিত বার্তা:বরিশাল সদর ইউএনওর বাসায় হামলা, ভাঙচুর ও পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা দুটি মামলা দায়ের করেছেন। মামলায় নামধারী ৪০ জন এবং অজ্ঞাতনামা কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় সরকারি কাজে বাধা দান, পুলিশ সদস্যদের ওপর হামলা, সড়কে যানবাহন চলাচলে বাধাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।জানা যায়, মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনও’র বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

Top